#305F00 Ekushe Journal | ভারতের রাষ্ট্রপতি ভবনের কোয়ার্টারে কলেজ ছাত্রীকে ধর্ষণ

ভারতের রাষ্ট্রপতি ভবনের কোয়ার্টারে কলেজ ছাত্রীকে ধর্ষণ

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১১ ২০১৯, ১৩:৩৬

 

ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির প্রেসিডেন্টের সরকারি বাসভবন রাষ্ট্রপতি ভবন চত্বরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কলেজছাত্রীকে সেখানে নিয়ে যান রাষ্ট্রপতি ভবনের এক কর্মচারী। পরে তাকে ধর্ষণ করেন তিনি।

দিল্লি পুলিশের উপ-কমিশনার মধুর ভার্মা বলেন, এক কলেজ ছাত্রী রাষ্ট্রপতি ভবনের এক কর্মচারীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। অভিযোগে তিনি বলেছেন, বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে সেখানে নিয়ে আসে ওই কর্মচারী।

এ ঘটনায় মঙ্গলবার নর্থ অ্যাভিনিউ পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের হয়েছে। কলেজ ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

কলেজ ছাত্রীর অভিযোগ, ওই কর্মচারী তাকে রাষ্ট্রপতি ভবনের স্টাফ কোয়ার্টারে নিয়ে যান এবং ধর্ষণ করেন।

অভিযুক্ত কর্মচারীকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন মধুর ভার্মা।

পুলিশের এই কর্মকর্তা বলেছেন, রাষ্ট্রপতি ভবনের স্টাফ কোয়ার্টারে ধর্ষণের অভিযোগ সত্যি নয়। অভিযুক্ত ওই কর্মচারী কালীবাড়ি এলাকায় বসবাস করেন। সেখানেই নিয়মিত যাতায়াত করতো ওই কলেজছাত্রী।

সূত্র : পিটিআই