#305F00 Ekushe Journal | ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডারের আত্নহত্যা

ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডারের আত্নহত্যা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ২৭ ২০১৯, ০৮:১০

ভারতে বিমানবাহিনীর উইং কমান্ডার অরভিন্দ সিং আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির প্রায়াগরাজে বিমান বাহিনীর আবাসিক এলাকায় নিজের সরকারি বাসভবনে একটি ডাবল ব্যারেল বন্দুক দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন অরভিন্দ।

উইং কমান্ডার অরভিন্দ সিং সেন্ট্রাল এয়ারফোর্স কমান্ডের গণসংযোগ কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানা সম্ভব হয়নি। প্রাথমিক তদন্তে তার স্ত্রী পূজা জানিয়েছেন, কর্মস্থলের কারণে অরভিন্দ মানসিক চাপে ছিলেন।
এদিকে, এখন পর্যন্ত এ ঘটনায় তার কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।