#305F00 Ekushe Journal | বেফাকের হিফযুল কুরআনের ৪৩তম কেন্দ্রীয় পরীক্ষায় বরুণা মাদরাসার সাফল্য 

বেফাকের হিফযুল কুরআনের ৪৩তম কেন্দ্রীয় পরীক্ষায় বরুণা মাদরাসার সাফল্য 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ২৬ ২০২০, ২০:১১

জামিয়া লুৎফিয়া বরুণা মাদারাসার (শ্রীমঙ্গল মৌলভীবাজার) হিফযুল কুরআন বিভাগের শিক্ষার্থীরা বেফাকের ৪৩তম কেন্দ্রীয় পরিক্ষায় অংশগ্রহণ করে ১৩টি মুমতায (A+),সম্মিলিত মেধা তালিকায় ‘ইব্রাহীম ‘ এর ১ম স্থান অর্জনসহ শতভাগ কৃতকার্য হয়েছে।

এবারের ফলাফল প্রতিক্রিয়ায় জামিয়া লুৎফিয়ার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী মহান রাব্বুল আলামীনের শুকরিয়া আদায় করে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দকে অভিনন্দন জানান। বিশেষ করে প্রবাসী দাতাগণ, যাদের সহযোগিতার ফলশ্রুতিতে আজ জামিয়া বরুণার শিক্ষার্থীরা সবার শীর্ষে ফলাফল অর্জনে সক্ষম হয়েছে তাদেরকেও শুকরিয়া জানান।

হযরত শায়খে বর্ণভী রহ.র রুহানী তাওয়াজ্জুহ, ফেদায়ে ইসলাম দা.বা. এর রোনাজারী এবং বর্তমান প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদীর গতিশীল নেতৃত্বে এবং সবার সর্বাত্তক সহযোগিতায় অতীতের ন্যায় এ ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে, সকলের কাছে সেই দোয়া কামনা করছি।