#305F00 Ekushe Journal | বিশ্বে করোনায় আক্রান্ত ১৭ লক্ষ; মৃত্যু লক্ষাধিক, সুস্থ প্রায় ৪ লাখ

বিশ্বে করোনায় আক্রান্ত ১৭ লক্ষ; মৃত্যু লক্ষাধিক, সুস্থ প্রায় ৪ লাখ

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১১ ২০২০, ১০:০১

করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেল। জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ২ হাজার ৭৫৩জন।

সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। সেখানে মারা গেছেন ১৮ হাজার ৮৪৯জন। এরপর যুক্তরাষ্ট্রের অবস্থান, যেখানে মারা গেছেন ১৫ হাজার ৮৭৫জন। স্পেনে মারা গেছেন ১৬ হাজার ৮১জন। ফ্রান্সে মারা গেছেন ১৩ হাজার ১৯৭ জন। তারপরেই যুক্তরাজ্যর অবস্থান। সেখানে মারা গেছেন ৮ হাজার ৯৫৮জন।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৯৬ হাজার, ১৩৯জন। আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন নিশ্চিত রোগী রয়েছেন পাঁচ লাখ এক হাজার ৩০১ জন। এরপরেই রয়েছে স্পেন। সেখানে এক লাখ ৫৮ হাজার ২৭৩ জন আক্রান্ত রয়েছেন। ইতালিতে এক লাখ ৪৭ হাজার ৫৭৭ জন, ফ্রান্সে এক লাখ ২৫ হাজার ৯৩১ জন এবং জার্মানি এক লাখ ২২ হাজার ১৭১জন আক্রান্ত হয়েছেন।

সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন তিন লাখ ৭৬ হাজার ৬৬৯জন।

প্রসঙ্গত, বাংলাদেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২৪জন।