#305F00 Ekushe Journal | বিজয় দিবস উপলক্ষে বার্মিংহাম খেলাফত মজলিসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিজয় দিবস উপলক্ষে বার্মিংহাম খেলাফত মজলিসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ১৮ ২০১৯, ০০:৩৩

নিজস্ব প্রতিনিধি বার্মিংহাম:
গতকাল সোমবার বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের যুক্তরাজ্য সহ সভাপতি মুফতি তাজুল ইসলাম বলে বাংলাদেশের স্বাধীনতার ৪৮ বৎসর হলেও প্রকৃত অর্থে দেশ এখনও পরাধিনতার গ্লানি বহন করছে, নতজানু পরারাস্টনীতির কারনে পার্শ্ববর্তী দেশ ভারত বার বার বাংলাদেশকে অপমান করছে।

দেশের মানুষ ক্ষমতাসীনদের শোষন, নির্যাতন, গুমের কারনে বিজয়ের স্বাদ গ্রহন করতে পারছেনা।

শাখার সভাপতি মাওলানা এনামুল হাসান ছাবিরের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আ ফ ম শুয়াইবের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মিডল্যান্ড সভাপতি ক্বারী আব্দুল মুকিত আজাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি মৌলভীবাজার জেলা সহ সভাপতি হাজি আয়াস আহমদ, মিডল্যান্ড সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল আমীন মুন্না, বার্মিংহাম বায়তুলমাল সম্পাদক হাফিজ আহমদ হুসাইন, আস্টন শাখা সেক্রেটারী মাওলানা বাহার উদ্দিন, হাজি ফারুক মিয়া, হাজি ছায়েদ আলী। প্রমুখ।

সভা শেষে আল্লামা নুরুল ইসলাম বিশ্বনাথী ও মাওলানা আব্দুল খালিক ক্বিয়ামপুরীর ইন্তিকালে মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।