#305F00 Ekushe Journal | বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত

বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ১৮ ২০২০, ০০:২৯

বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম অফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক লাল পুরকায়স্থ পলাশের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা, শ্যামল সিলেটের সিনিয়র সাংবাদিক ও ৫২ টিভি’র চেয়ারম্যান রজত কান্তি চক্রবর্তী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ সভাপতি এ.অার কাওছার, মোঃ আমির আলী, কোষাধ্যক্ষ জাগির হোসেন, কার্যকারী সদস্য তারেক অাহমদ প্রমুখ।
সভায় প্রেসক্লাবের সার্বিকভাবে আরো গতিশীল করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।