#305F00 Ekushe Journal | বাকলিয়া সরকারী কলেজ ছাত্র সংসদ ও ছাত্রলীগ এর উদ্দ্যেগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হয়

বাকলিয়া সরকারী কলেজ ছাত্র সংসদ ও ছাত্রলীগ এর উদ্দ্যেগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হয়

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৮ ২০১৯, ০৭:৩৭

রিদওয়ানুল হক জামী: বাকলিয়া সরকারী কলেজ ছাত্র সংসদ ও ছাত্রলীগ এর উদ্দ্যেগে স্বাধীন বাংলার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিবস উদযাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড আওয়ামীলিগের আহবায়ক কমিটির সদস্য এস.এম মোক্তার হোসেন লিটন। বাকলিয়া থানা শ্রমিকলীগের সভাপতি শহিদুল ইসলাম সুমন। ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবলীগ নেতা মুহাম্মদ আলাউদ্দিন ও আদনান।

এতে আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রসংসদ এর ভিপি এস.এম ইনজামাম আকিব জি.এস আব্দুর রাজ্জাক শুভ সমাজ কল্যাণ সম্পাদক তন্ময় চক্রবর্তী  কলেজ ছাত্রলীগ এর সাবেক সহ -সভাপতি আরমান, রিজবী,রাশেদ সহ কলেজ ছাত্রলীগ এর সভাপতি ফাহিম জিয়া। সহ সভাপতি – রিদওয়ানুল হক জামি। সাধারণ সম্পাদক মোহাইমিনুন যুগ্ন সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সানজীব হারুণুর রশীদ মুন্না ইনতেকাব সায়েম এবং ১ম বর্ষ ও ২য় বর্ষের সদস্যবৃন্দ।

পরবর্তীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান হয়। এতো বক্তারা জাতির জনকের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনা যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই চেষ্টার সমৃদ্ধিতে সবাইকে সারথি হওয়ার আহবান জানান।