#305F00 Ekushe Journal | বাংলাদেশ লেখক ফোরাম ঢাকা বিভাগীয় কমিটির সাহিত্যআড্ডা অনুষ্ঠিত

বাংলাদেশ লেখক ফোরাম ঢাকা বিভাগীয় কমিটির সাহিত্যআড্ডা অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ১২ ২০১৮, ১০:৪২

কাজী শহিদুল্লাহ ওয়াহিদ: গত শুক্রবার (১০ আগস্ট) সকাল ৯টায় ঢাকার রমনা পার্কে শিশু কর্ণারের সামনের ছাউনিতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ লেখক ফোরাম ঢাকা বিভাগীয় কমিটির ১ম সাহিত্যআড্ডা।
বাংলাদেশ লেখক ফোরাম ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি প্রিন্সিপাল এম,এ মোনায়েম এর সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠিত এই সাহিত্যআড্ডায় উপস্থিত ছিলেন বাংলাদেশ লেখক ফোরামের সাধারণ সম্পাদক ইবরাহিম ও বাংলাদেশ লেখক ফোরামের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। অনুষ্ঠানে লেখালেখি ও সাহিত্যআড্ডার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন বাংলাদেশ লেখক ফোরামের সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আফফান,পত্রিকায় লেখালেখি ও সাহিত্য পত্রিকার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন বাংলাদেশ লেখক ফোরামের প্রচার ও গণমাধ্যম সম্পাদক মনির আশরাফ।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন-ইসমাঈল আযহার,নাজমুল ইসলাম,মুহা.আবু বকর,মুনীর আশরাফ,নোমান,আবুল কালাম আজাদ,আহমাদুর রহমান সিয়াম,আহমাদ হুসাইন প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন পাঠ করেন আবু বকর ছিদ্দীক এবং সঙ্গীত পরিবেশনা করেন শিল্পী নাজমুল ইসলাম ।
বাংলাদেশ লেখক ফোরামের ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি বিশিষ্ট লেখক প্রিন্সিপাল এম,এ মোনায়েমের কথার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।