#305F00 Ekushe Journal | বাংলাদেশ ফুটবলে দলের পারফরমেন্সের ভূয়সি প্রশংসায় ফিফা সভাপতি

বাংলাদেশ ফুটবলে দলের পারফরমেন্সের ভূয়সি প্রশংসায় ফিফা সভাপতি

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ১৭ ২০১৯, ১১:১২

ঢাকায় পৌঁছে বাংলাদেশ ফুটবল দলের সাম্প্রতিক পারফরমেন্সের ভূয়সি প্রশংসা করলেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান। সেখানে সাংবাদিক ফিফা সভাপতি বলেন, সবাইকে শুভ সকাল। প্রথমবারের মতো বাংলাদেশে আসতে পেরে আমি খুবই আনন্দিত। এ সফরটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সম্প্রতি বাংলাদেশ ফুটবল দলের পারফরম্যান্স সত্যিই চোখে পড়ার মতো।

এর আগে মঙ্গোলিয়া থেকে রাত সোয়া একটার দিকে ঢাকায় পৌঁছানোর কথা ছিল ফিফা সভাপতির। কিন্তু প্রবল বাতাসের কারণে তার যাত্রা বিলম্ব হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে ফিফা সভাপতির। এরপর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীনের সঙ্গে বৈঠক শেষে লাওসের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন তিনি।

এর আগে আশির দশকে হোয়াও হ্যাভেলাঞ্জ প্রথম ফিফা সভাপতি হিসেবে বাংলাদেশে এসেছিলেন। এরপর ২০০৬ ও ২০১২ সালে বাংলাদেশে এসেছিলেন সেপ ব্ল্যাটার।

একুশে জার্নাল/ইএম/১৭-৪