#305F00 Ekushe Journal | ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদের ভোট বর্জন

ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদের ভোট বর্জন

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ৩০ ২০১৮, ১০:২৯

ফরিদপুর-২ (নগরকান্দা–শালথা) আসনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

শামা ওবায়েদ অভিযোগ করেন, ফরিদপুর-২ আসনের ১২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১০০টি কেন্দ্রে গতকাল রাতেই ভোট দিয়ে দেওয়া হয়েছে। আজ সকালে যেসব কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে সেসব কেন্দ্রে বিএনপির কোনো পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। এর প্রতিবাদে নিজেও ভোট দেননি শামা ওবায়েদ ইসলাম।

এ বিষয়ে নগরকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. বদরুদ্দোজা বলেন, সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা সম্পর্কে তিনি জানেন না। গতরাতে শামা ওবায়েদ একটি কেন্দ্রের বিষয়ে অভিযোগ করেছিলেন যে সেখানে ভোট কাটা হচ্ছে। আমরা তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে অভিযোগের সত্যতা খুঁজে পাইনি।