#305F00 Ekushe Journal | প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে সিলেটে ছাত্রলীগের আনন্দ মিছিল

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে সিলেটে ছাত্রলীগের আনন্দ মিছিল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ১৬ ২০১৯, ২৩:০৩

একুশে জার্নাল ডেস্কঃ 

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে মহানগর ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়েছে। রোববার (১৬ জুন) মিছিলটি নগরীর সুবিদ বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়কগুরো প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়।

ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে ও শাফকাত হাসানের পরিচালনায় মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন মাকসুদ আহমদ, হাবিবুর রহমান পাভেল,দিপস্কর দিপু,শেখ আমিন,সৈয়দ হাসান শাহরিয়ার রাফি, সৈয়দ তকিউর রহমান সানি, সবুর আহমদ দিপু, মামুন চৌধুরী, ফায়েদ আহমদ, জনি সিনহা, জামেল খান, ওয়াসিম বিন জাবের, ফারহান, সাদী, ইমন, তন্ময়, সুমন দাস, আল আমিন নেওয়াজ, হামিম, ফাহিম, সামাদ, জুমেল প্রমুখ।