#305F00 Ekushe Journal | প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীন আর নেই

প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীন আর নেই

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ১৭ ২০১৯, ১৯:৫৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন মারা গেছেন (ইন্নানিলালাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার বিকাল সোয়া ৫ টায় সিংগাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর –আইএসপিআর এ তথ্য জানিয়েছে।

তার ভাগনে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আবু রেজা নদভী জানান, বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল পাঁচটায় মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মরদেহ আনার বিষয়টি প্রধানমন্ত্রীর দফতর তদারকি করছে বলেও জানান তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত এক বিবৃতিতে এ শোক জানান তিনি।