#305F00 Ekushe Journal | পথশিশুদের নিয়ে উদ্দীপ্ত তরুণ’র উদ্যোগে ফজলে করিম এমপি’র ভিন্নধর্মী জন্মদিন পালন

পথশিশুদের নিয়ে উদ্দীপ্ত তরুণ’র উদ্যোগে ফজলে করিম এমপি’র ভিন্নধর্মী জন্মদিন পালন

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০৭ ২০২০, ০০:৪৫

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি’র শুভ জন্মদিন উপলক্ষে রাউজান উদ্দীপ্ত তরুণ’র উদ্যোগে ছিন্নমূল পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী ও খাবার উপহার দেওয়া হয়েছে।

৬ নভেম্বর শুক্রবার রাউজান উপজেলা সদরের মুন্সির ঘাটাস্থ উদ্দীপ্ত তরুণ বিদ্যাপীঠ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রবিন।

সাধারণ সম্পাদক মোঃ মঈন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।

উদ্বোধক ছিলেন রাউজান উদ্দীপ্ত তরুণ এর প্রধান পৃষ্ঠপোষক দীপলু দে দীপু।

বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভা আওয়ামীলীগ এর সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহজাহান, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতী। বক্তব্য রাখেন রাউজান পৌরসভা ছাত্রলীগ নেতা মোহাম্মদ আরফাত, নোমান বিন আজিজি, মোঃ মিজানুর রহমান, আরফান গণি ফাহিম, রাউজান উদ্দীপ্ত তরুণ এর সহ-সভাপতি আব্দুল্লাহ হিমু, মাহফুজ, সাকিব, মারুফ, আরিফ, সোহাব, হানিফ, জুনায়েদ, সাজিদ প্রমুখ।