#305F00 Ekushe Journal | পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ভ্যানচালকের

পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ভ্যানচালকের

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২০ ২০২০, ০৯:১৫

পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন আমিরুল নামের এক অটোভ্যানের চালক। এ সময় নিহতের ভ্যানে থাকা এক যাত্রী আহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহাজাদপুরের বাঘাবাড়ি ডেমরা আঞ্চলিক সড়কের চরাচিথুলিয়ায় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুল চরাচিথুলিয়া গ্রামের সালেক মোল্লার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, ঘটনার পর আহত আমিরুলকে উদ্ধার করে বেড়া উপজেলার একটি হাসপাতালে নেয়া হচ্ছিল। তবে তিনি পথেই মারা যান। ঘটনার সময় ফকির নামের এক ভ্যান যাত্রী আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পরিবার কোনো অভিযোগ না থাকায় মামলা করা হয়নি।