#305F00 Ekushe Journal | নোয়াখালীতে যুবলীগ সম্পাদককে গুলি করে হত্যা

নোয়াখালীতে যুবলীগ সম্পাদককে গুলি করে হত্যা

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ১১ ২০১৮, ১৫:৩৫

নোয়াখালীতে ওয়ার্ড যুবলীগের সম্পাদক মো. হানিফ (২৪) কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকালে উপজেলার কালাদরাফ ইউনিয়নের নুরু পাটোয়ারীর হাটের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

নিহত মো. হানিফ এওজবালিয়া ইউনিয়নের দক্ষিণ শুল্লকিয়া গ্রামের মফিজ উল্লার ছেলে ও ওই ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সম্পাদক।

জানা গেছে, মোটরসাইকেল চালিয়ে বাড়িতে আসার পথে আগে থেকে ওত পেতে থেকে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথেই মারা যায়।

এদিকে সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন ঘটনা নিশ্চিত করে যুগান্তরকে জানান, উপজেলা এওজবালিয়া ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সম্পাদককে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

 

যুগান্তর