#305F00 Ekushe Journal | নুর মেধাবৃত্তি পরীক্ষা ১৮ এর পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা

নুর মেধাবৃত্তি পরীক্ষা ১৮ এর পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ০২ ২০১৯, ১৯:৩৬

নুর একাডেমীর উদ্যোগে নুর মেধাবৃত্তি পরীক্ষা ১৮র পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা অনুষ্টান গত ১ মে উপজেলা পরিষদের শহীদ শফিকুন নুর মওলা বীর প্রতীক মিলনায়তনে অনুষ্টিত হয়েছে।
অধ্যক্ষ রায়হানুল আনোয়ার রাহী সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, সাউদার্ন বিশ্ববিদ্যালয় বাণিজ্য অনুষদের ডীন প্রফেসর ড: এ.এন.এম. আব্দুল মোক্তাদের,উদ্বোধক ছিলেন,আবু নাছের মুহাম্মদ হেলাল,প্রধান আলোচক ছিলেন, এডভোকেট আহমদ কবির করিম,স্বাগত বক্তব্য রাখেন নুর মেধাবৃত্তি বোর্ডের পরিচালক সাংবাদিক এইচ এম সাইফুদ্দীন।
এম শাহনেওয়াজের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, প্রফেসর এন.এম রহমত উল্লাহ,মাওলানা দৌলত আলী খান,রশিদ আহমদ শাহীন,নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দিন,মাষ্টার মুসলিম উদ্দিন,হাফেজ মুহাম্মদ বেলাল ও মাষ্টার শফিউল আলম।
সংবর্ধিত অতিথি ছিলেন, ফটিকছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ রফিকুল আলম ও মুহাম্মদ রেজাউল করিম।
অনুষ্টানে উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার বৃত্তি প্রাপ্ত ৮৫ জনকে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।