#305F00 Ekushe Journal | নির্বাচন পরবর্তী নেতাকর্মীদের খোঁজ খবর নিলেন শফিউল বারী বাবু

নির্বাচন পরবর্তী নেতাকর্মীদের খোঁজ খবর নিলেন শফিউল বারী বাবু

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২৫ ২০১৯, ১৮:৪৮

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু শুক্রবার লক্ষিপুরে যান সেখানে তার নিজ নির্বাচনী এলাকা রামগতি কমল নগর নেতাকর্মী দের খোঁজ খবর নেন।

এ সময় তিনি সদ্য প্রয়াত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা কাজী জিয়াউদ্দিন বাসেত এর পিতার কবর জিয়ারত কুলখানিতে অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আনু মোহাম্মদ শামীম আযাদ সহ লক্ষীপুর জেলা নেতৃবৃন্দ। বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দও উপস্হিত ছিলেন।

উল্লেখ্য, শফিউল বারী বাবু রামগতি কমল নগরের নির্বাচনী আসনে বিএনপির মনোয়ন প্রত্যাশী ছিলেন। সেখানে নির্বাচন করেন ঐক্যফ্রন্ট নেতা জে এস ডি র সভাপতি আ স ম আবদুর রব।