নভেল ১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সর্বদা প্রস্তুত থাকতে হবে- মিলাদ গাজী এমপি
একুশে জার্নাল
মার্চ ১৫ ২০২০, ০৬:০৭
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: নভেল ১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকেই সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন হবিগঞ্জ ১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শনিবার (১৪) মার্চ বিকালে হাসপাতাল সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি হবিগঞ্জ গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ সভায় করোনা ভাইরাস প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা দেন।
কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাশের পরিচালনায় এ সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) খৃষ্টফার হিমেল রিছিল, বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, বাহুবল বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাশিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ, বাহুবল প্রেসক্লাব সভাপতি সৈয়দ আব্দুল মান্নান,
যুবলীগ নেতা হুমায়ুন রশীদ জাবেদ, ডাঃ আশিকুর রহমান, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান ভুঁইয়া প্রমুখ। সভা পরিচালনা করেন এমটি ইপিআই মোঃ উস্তার মিয়া।


