#305F00 Ekushe Journal | দেশের সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে লন্ডন মহানগর যুবলীগ

দেশের সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে লন্ডন মহানগর যুবলীগ

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২৯ ২০১৯, ০০:২৫

একুশে জার্নাল ডেস্ক:দেশের সূর্য সন্তানদের প্রতি সম্মান জানিয়ে যথাযোগ্য মর্যাদায় যুক্তরাজ্যে স্বাধীনতার ৪৮তম বার্ষিকী উদযাপিত হয়েছে ।যুক্তরাজ্যর বিভিন্ন জেলা শহরে নানান কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করা হয় । মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইষ্ট লন্ডনের ঐতিহাসিক আলতাফ আলী পার্কে জাতীয় স্মূতিসৌধে ফুল দিয়ে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন লন্ডন মহানগর যুবলীগ
সভাপতি তারেক আহমদ, সাধারণ সম্পাদক ফয়ছল হোসেন সুমন ,সহসভাপতি সাইদুল আলম ,আনোয়ার হোসেন ,যুগ্ম সম্পাদক রাসেল আহমদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাজিম আহমদ ,রুহেল মিয়া,হাফিজুর রহমান বাবলু, স্বাস্হ বিষয়ক সম্পাদক লুৎফর রহমান ,রাজু মিয়া ,আংগুর মিয়া ,আলী আহমদ প্রমুখ৷