#305F00 Ekushe Journal | দীঘিনালায় বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত 

দীঘিনালায় বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ২৯ ২০২০, ২১:৪৫

দীঘিনালা প্রতিনিধি: দীঘিনালায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২০ ও বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত হয়েছে।

২৯ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ১১ ঘটিকায় দীঘিনালা জনস্বাস্থ্য ও প্রকৌশলের আয়োজনে দীঘিনালা উপজেলা প্রশাসন চত্ত্বরে হাত ধোঁয়ার বেসিন উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাশেম।

দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ কাশেম বলেন, বর্তমান সময়ে নিয়মিত হাত ধোঁয়া ও মাস্ক পরিধান করা সকলের জন্য অপরিহার্য।

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ।