#305F00 Ekushe Journal | দারুল আজহার মডেল মাদরাসা ওসমানীনগর ক্যাম্পাসের নতুন শিক্ষা বছরের অভিভাবক সভা সম্পন্ন

দারুল আজহার মডেল মাদরাসা ওসমানীনগর ক্যাম্পাসের নতুন শিক্ষা বছরের অভিভাবক সভা সম্পন্ন

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ০৬ ২০২০, ২০:৫১

একুশে জার্নাল ডেস্ক: অদ্য 6/2/2020 রোজ বৃহস্পতিবার সকাল 11. 30 মিনিটের সময় মাদ্রাসার হলরুমে শিক্ষা সচিব মাওলানা উবায়দুল্লাহ হারুনের সঞ্চালনায়, শিক্ষক এইচএম মিসবাহ উদ্দিন এর তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানশুরু হয়। অনুষ্ঠান শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা মিনহাজ উদ্দিন মিলাদ।
মাদ্রাসা শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন একাডেমীক কোঅর্ডিনেটর জনাব নজরুল ইসলাম স্যার, উপস্থিত অভিভাবকদের মধ্যে বক্তব্য প্রদান করেন বোয়ালজুড় ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব হাজী মানিক মিয়া, এবং সচেতন অভিভাবক জনাব লোকমান হাকিম সাহেব প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী সাবেক শিক্ষক লন্ডন প্রবাসী জনাব আনহারুজ্জামান সাহেব।
অবশেষে মাদ্রাসা সভাপতি জনাব মাওলানা আব্দুল হান্নান সাহেবের সমাপনী বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।