#305F00 Ekushe Journal | তারাকান্দায় সুস্থ হলেন ৩ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী

তারাকান্দায় সুস্থ হলেন ৩ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ০৯ ২০২০, ২১:৫৩

নীহার বকুল, নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় করোনা(COVID-19) আক্রান্ত হয়ে প্রথম সুস্থ হলেন কামারিয়া ইউনিয়নের সুবলিয়াপাড়া গ্রামের এক পরিবারের ০৩ জন।

তারাকান্দা উপজেলার প্রথম তিনজন রোগীর করোনা রিপোর্ট নেগেটিভ আসায় তাদেরকে আজ ছাড়পত্র দেয়া হল এবং তাদের বাড়ির লক ডাউন তুলে নেয়া হয়। উল্লেখ যে, উপসর্গহীন হওয়ায় তাদের বাড়িতে রেখেই চিকিৎসা প্রদান করা হয়।

আজকে ছাড়পত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব জান্নাতুল ফেরদৌস মহোদয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা জনাব ডা. মোঃ রাশিদুজ্জামান খান মহোদয়, আবাসিক চিকিৎসক ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত, মেডিকেল অফিসার ডা. তারেক হাসান সৈকত এবং উক্ত ওয়ার্ড এর সকল স্বাস্থ্যকর্মী যারা এতদিন সরাসরি রোগীর সেবা করেছেন৷

তাদের সুস্থ হওয়ায় এলাকাজুড়ে সবাই আনন্দিত,তাদের চিকিৎসায় ও তত্ত্বাবধানে যারা ছিলো সবার প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছে।