#305F00 Ekushe Journal | ডিএনসিসি উপ-নির্বাচনে যাবে না বিএনপি

ডিএনসিসি উপ-নির্বাচনে যাবে না বিএনপি

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২৪ ২০১৯, ১৫:৫৮

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ নির্বাচন এবং উপজেলা পরিষদ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আমরা এ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপিতে অংশ নেন।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।