#305F00 Ekushe Journal | টেকনাফে ৯ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

টেকনাফে ৯ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ১৩ ২০২০, ২১:০৯

কায়সার হামিদ মানিক, স্টাফ রিপোর্টার কক্সবাজার;

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ৯’শ ৫০ পিচ ইয়াবা সহ একজন রোহিঙ্গা নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪৪ লক্ষ ৭৫ হাজার টাকা প্রায়।

আটক নারী মাদক কারবারী উখিয়া উপজেলার কুতুপালং ১ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের জি-ব্লকের বাসিন্দা মৃত হায়দার আলীর স্ত্রী হাছিনা (২৮)

আজ সোমবার সন্ধ্যায় র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছেন।

সোমবার (১৩ জুলাই) দুপুর ১২ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে একজন মাদক ব্যবসায়ী টেকনাফ থানাধীন হোয়াইক্যং-শামলাপুর সড়ক দিয়ে ইয়াবা ট্যাবলেট বহন করে শামলাপুরের দিকে আসছে।উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি চৌকশ অভিযানিক দল হোয়াইক্যং-শামলাপুর সড়কে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী অভিযান শুরু করে।তল্লাশীর একপর্যায়ে হোয়াইক্যং বাজারের দিক হতে আসা একজন নারী পথচারী চেকপোষ্টের সামনে আসলে র‍্যাব সদস্যগণ উক্ত নারীকে থামিয়ে তল্লাশী করার সময় দৌড়ে পালানোর চেষ্টাকালে র‍্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।পরে আটক মহিলার হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ৮ হাজার ৯৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এই ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় উদ্ধারকৃত মাদকসহ ধৃত মাদক কারবারী নারীকে টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে বলে আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।