#305F00 Ekushe Journal | জামেয়া কাড়ইলগাঁও’র কিরাআত ও নাহু-সরফ প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

জামেয়া কাড়ইলগাঁও’র কিরাআত ও নাহু-সরফ প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৯ ২০২৫, ০৫:১০

জামেয়া নূরিয়া দারুস সুন্নাহ কাড়ইলগাঁও, ছাতক, সুনামগঞ্জে আঞ্জুমানে তা’লীমুল কোরআন বাংলাদেশ কর্তৃক অনুমোদিত কেন্দ্রে মাহে রমযান উপলক্ষে মাসব্যাপী ক্বিরাআত প্রশিক্ষণ (জামাতে আওয়াল থেকে খামিছ পর্যন্ত) এবং ইজরার পদ্ধতিতে নাহু-সরফ কোর্সের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৭ রমজান, শুক্রবার, ২ ঘটিকার সময় জামেয়ার হলরুমে হাফিয মাওলানা উমায়রুল ইসলাম তাজুল হাফিযাহুল্লাহর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব ছমরু মিয়া তালুকদার,মোঃ রমজান আলী। বক্তারা তাদের বক্তব্যে বলেন – কুরআনে কারীম মানুষকে আলোকিত করে, কুরআন শিক্ষার মাধ্যমেই মানুষের দুনিয়া -আখেরাতের মুক্তি সম্ভব।

ক্বিরাআত প্রশিক্ষণার্থী জুনাইদ আহমদের তিলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু হয়।এতে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন উক্ত শাখার শিক্ষক মাওলানা ক্বারী জুবায়ের নাবিল।

এতে আরো উপস্থিত ছিলেন মোঃ আফতাব উদ্দিন,আব্দুল কাদির,মোঃ হাবিবুর রহমান,মতিউর রহমান,এবং অত্র শাখার শিক্ষক মাওলানা ক্বারী জাকারিয়া আহমদ, মাওলানা ক্বারী শহিদুল ইসলাম, মাওলানা ক্বারী ইমদাদুর রহমান,মাওলানা ক্বারী শফিউল ইসলাম, ক্বারী মুহাম্মদ সাদিকুর রহমান, মাওলানা ক্বারী ইমদাদুর রহমান , আরও দুইজন ক্বারিয়া মুহতারামা।

অবশেষে এলাকাবাসীসহ দেশ-প্রবাসের সকলের জন্য বিশেষ মোনাজাত করেন হাফিয মাওলানা উমায়রুল ইসলাম তাজুল হাফিযাহুল্লাহ।