#305F00 Ekushe Journal | ছুটির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার

ছুটির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ২৭ ২০২০, ১৪:০৯

নীহার বকুল, বিশেষ প্রতিনিধি;

ছুটির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই শেষ হচ্ছে সাধারণ ছুটি। ছয় দফায় বাড়ানো সাধারণ এ ছুটির মেয়াদ শেষ হচ্ছে শুক্রবার (৩০ মে)।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার (২৯ মে) ছুটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের ঘোষণা আসতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, মানুষের কল্যাণে সব দিক বিবেচনা করে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে। সেই সিদ্ধান্ত আপনাদের জানাবো।