#305F00 Ekushe Journal | ছাত্রলীগের হামলায় আহত ছাত্রদলের নেতা-কর্মীদের দেখতে হাসপাতালে সাবেক ভিপি নুরুল হক নুর

ছাত্রলীগের হামলায় আহত ছাত্রদলের নেতা-কর্মীদের দেখতে হাসপাতালে সাবেক ভিপি নুরুল হক নুর

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ২৯ ২০২২, ২১:০২

গত ২৪ ও ২৬ শে মে ছাত্রলীগের দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদলের নেতা-কর্মীদের হাসপাতালে দেখতে যান ডাকসুর সাবেক ভিপি, গণঅধিকার পরিষদ এর সদস্য সচিব নুরুল হক নুর।

২৯ মে (রবিবার) সন্ধ্যা পৌনে ৬ টায় মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ছাত্রদলের আহত নেতা-কর্মীদের তিনি দেখতে যান এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি ছাত্রদলের আহত নেতা-কর্মীদের খোঁজ-খবর নেন। তাদের প্রতি সমবেদনা প্রকাশ করে

নুর বলেন, ছাত্রলীগকে সরকার দৈত্য-দানবে পরিণত করেছে। এক সময়ের ঐতিহ্যবাহী সংগঠনটি আজ দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের সংগঠনে পরিনত হয়েছে।

মুক্তজ্ঞান চর্চা ও গণতন্ত্রের পূর্ন্যভূমি খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতদুষ্ট ভূমিকায় উদ্বেগ প্রকাশ করে নুর বলেন,গণমাধ্যমে হামলাকারী ছাত্রলীগ নেতাদের পরিচয় প্রকাশিত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ভুক্তভোগী ছাত্রদলের নেতা-কর্মীদের উপরই মামলা করেছে। পুলিশের উপস্থিততে হাইকোর্ট প্রাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাসীরা তান্ডব চালালেও পুলিশ নির্বিকার ভূমিকা পালন করেছে, যা অত্যন্ত নিন্দনীয়।

হামলাকারী ছাত্রলীগের দুর্বৃত্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান ভিপি নুরুল হক নুর। এছাড়া সুস্থ ধারার ছাত্ররাজনীতি বিকাশে অনতিবিলম্বে ডাকসু নির্বাচন দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।