#305F00 Ekushe Journal | চৌদ্দগ্রামে হাতপাখার বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে হাতপাখার বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ২৫ ২০১৮, ১৪:৫৮

শাহীন বিন শফিক, কুমিল্লা প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়ার নির্বাচনী পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বাদ আছর চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় জনতার উদ্দেশ্যে ভাষণ দেন ইসলামী আন্দোলন কুমিল্লা দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন। আইএবি চৌদ্দগ্রাম দক্ষিণ উপজেলার সাবেক সভাপতি মাওলানা নুর আহমদ, উত্তর উপজেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান।

উপস্থিত জনতার উদ্দেশ্যে সমাপনী ভাষণ দেন হাতপাখার প্রার্থী মাওলানা কামাল উদ্দিন ভুঁইয়া। তিনি বলেন ‘সমৃদ্ধ ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হাতপাখার বিকল্প নেই। অতিতে যারাই ক্ষমতায় গিয়েছিল দেশের সম্পদ চুরি করে দেশকে দূর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন করে দেশের ভাবমূর্তি নষ্ট করেছিল। সে সমস্ত দূর্নীতিবাজদের হাত থেকে দেশ বাঁচাতে হাতপাখায় ভোট দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম দক্ষিণ উপজেলা মুজাহিদ কমিটির সেক্রেটারী আব্দুল কাদের খোকন, চৌদ্দগ্রাম উত্তর বামুকের সদর আলী আকবর, শ্রমিক আন্দোলনের সভাপতি (উত্তর) ডা: আবুল কালাম আজাদ। ইসলামী আন্দোলনের (দক্ষিণ) দপ্তর সম্পাদক ইকবাল হোসাইন শাহেদী। ছাত্র আন্দোলন উত্তরের সভাপতি শাহীন বিন শফিক, দক্ষিণের সেক্রেটারি আবু সাঈদ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।