#305F00 Ekushe Journal | চিকিৎসা শেষে হাটহাজারীতে ফিরলেন আল্লামা জুনাইদ বাবুনগরী

চিকিৎসা শেষে হাটহাজারীতে ফিরলেন আল্লামা জুনাইদ বাবুনগরী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ০৭ ২০১৯, ১৮:৩০

হাটহাজারি থেকে হাবীব আনওয়ার: হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী মহাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী দীর্ঘ ১২ দিন ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসা শেষে আজ চট্টগ্রাম হাটাহাজারী পৌঁছেছেন।

আজ ৮ ফেব্রুয়ারি রাতের প্রথম প্রহরে আল্লামা জুনায়েদ বাবুনগরী তার কর্মস্থল হাটহাজারী মাদরাসায় আসেন।এসময় তাকে স্বাগতম জানাতে হাটহাজারীতে ভক্তবৃন্দের ঢল নামে । রাস্তার দু’পাশে প্রায় ১০ হাজারের মত ভক্তবৃন্দ বিভিন্ন শ্লোগান দিয়ে বাবুনগরীকে স্বাগতম জানান।

আল্লামা বাবুনগরীর চিকিৎসার দায়িত্বে থাকা মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন, তিনি এখন মোটামুটি সুস্থ। তাই তাঁকে চট্টগ্রাম যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। তবে যেহেতু তিনি পুরোপুরি সুস্থ নন, তাই কিছুদিন পর আবারো তাঁকে চেকআপের জন্য ঢাকার বারডেম হাসপাতালে আসতে হবে।

উল্লেখ্য: গত ২৭ জানুয়ারি আল্লামা জুনায়েদ বাবুনগরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকার খিদমাহ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার পায়ে অস্ত্রোপচার হয়। পরে আরো উন্নত চিকিৎসার জন্য ২৯ জানুয়ারি (মঙ্গলবার) দুপর ১২টা ৩০ মিনিটি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে এ্যাম্বুলেন্স যোগে তাঁকে বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়। আল্লামা বাবুনগরী দীর্ঘদিন ধরে কিডনি, হার্ট ও ডায়াবেটিসসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত।