#305F00 Ekushe Journal | চাটগাঁ সময়’য়ের আয়োজনে রিপোর্টিং কর্মশালা সম্পন্ন

চাটগাঁ সময়’য়ের আয়োজনে রিপোর্টিং কর্মশালা সম্পন্ন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২৯ ২০১৯, ০০:০২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে “চাটগাঁ সময়” আয়োজিত সাংবাদিকতায় রিপোর্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৮ জুন বিকেলে নগরীর বহদ্দারহাটস্থ এশিয়ান আবাসিক স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকতায় আগ্রহীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন “চাটগাঁ সময়” এর নির্বাহী সম্পাদক এস.ডি.জীবন ও “চ্যানেল এস” এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান নুরুল আমিন খোকন।

সফলভাবে কর্মশালা শেষে অংশগ্রহনকারী সকলের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। কর্মশালায় প্রায় ৫৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।