#305F00 Ekushe Journal | গোলাপগঞ্জ শিক্ষক সমিতির মানববন্ধন

গোলাপগঞ্জ শিক্ষক সমিতির মানববন্ধন

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ০২ ২০১৯, ১৯:৪৩

জাবেদ মাহবুব,গোলাপগঞ্জ প্রতিনিধি: এম. পি.ও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ তহবিলের নামে মূল বেতনের ১০% কর্তনের প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যেগে আজ বিকাল ৩ ঘটিকার সময় গোলাপগঞ্জ উপজেলা সদরে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
শিক্ষক নেতা অধ্যক্ষ সুজা মোহাম্মদ জাকারিয়ার পরিচালনায় শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ শিক্ষক সমিতির সহসভাপতি ঢাকাদক্ষিন বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন। বক্তব্য রাখেন গোলাপগঞ্জ শিক্ষক সমিতির নেতা শিক্ষক মোঃ আব্দুল হামিদ,আব্দুল বাছিত,সহকারি প্রধান শিক্ষক আবু জাফর মোঃ ফয়ছল প্রমূখ।