#305F00 Ekushe Journal | গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে চেয়ারম্যান প্রার্থী জাহির উদ্দিনের গণসংযোগ

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে চেয়ারম্যান প্রার্থী জাহির উদ্দিনের গণসংযোগ

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ০৭ ২০১৯, ১৭:৫১

গোলাপগঞ্জ প্রতিনিধি: আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, গোলাপগঞ্জ ইসলামি ঐক্য জোটের একমাত্র মনোনীত প্রার্থী জাহির উদ্দিন ঢাকাদক্ষিণ বাজারে গণসংযোগ করেছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১১ টার সময় উপজেলার ঢাকাদক্ষিণ  বাজার সহ বিভিন্ন স্থানে সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত গণসংযোগ করেন। গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী জাহির উদ্দিন বলেন, অামি এক জন সামাজিক কর্মী। অামি গণদাবী পরিষদ গোলাপগঞ্জ শাখার সাধারন সম্পাদক পদের দায়িত্বে অাছি এবং গোলাপগঞ্জবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম আর পাশে থাকতে চাই বলে নির্বাচনে প্রার্থী হয়েছি। পরির্বতন, আলোকিত গোলাপগঞ্জ উপজেলা গড়ার লক্ষ্যে মিনার মার্কা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে। গণসংযোগকালে সুধীজন ও স্থানীয় ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন।