#305F00 Ekushe Journal | গাড়ীটানা কারিমিয়া মাদ্রাসার ইফতার মাহফিল আজ

গাড়ীটানা কারিমিয়া মাদ্রাসার ইফতার মাহফিল আজ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ০৯ ২০১৯, ০০:০৮

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য পালিত হচ্ছে রমজানুল মুবারক।খাগড়াছড়ি জেলার গাড়ীটানা, দারুল ইসলাহ্ কারিমিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় প্রতিবছরের ন্যায় এ বছরও রমজানের শুরুতেই বাংলাদেশ ইয়াহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশ চট্টগ্রাম এর ব্যবস্থাপনায় ও মাদ্রাসা কৃর্তপক্ষের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ইফতার ও বিশেষ দুয়া মাহফিল।

আগামীকাল (৮ মে) বৃহস্পতিবার, তৃতীয় রমজানে মাদ্রাসার মসজিদে বিশেষ দুয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে। এতে দেশ-জাতির সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া করা হবে। এতে সবার অংশগ্রহণ কামনা করছেন মাদ্রাসা কৃর্তপক্ষ।

পার্বত্যাঞ্চলের এই মাদ্রাসাটি ২০০৫ সালে প্রতিষ্ঠাতা ও মুহতামিম মৌলানা ক্বারী আব্দুল ওয়াহেদ পার্বত্যাঞ্চলে দ্বীনের মশাল উড্ডীন করার লক্ষে প্রতিষ্ঠা করেন। মাদ্রাসাটি এ যাবতকাল পাহাড়ে দ্বীনি শিক্ষা বিস্তারে করে অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছে। বর্তমানে মাদ্রাসায় নূরানী বিভাগ (প্রথম থেকে ৪র্থ শ্রেণী) হেফজুল কুরআন বিভাগ, কিতাব বিভাগ (জামাতে নাহুম) পর্যায়েক্রমে শিক্ষা কার্যক্রম চলে আসছে।