#305F00 Ekushe Journal | গাজীপুরে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

গাজীপুরে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ০৩ ২০১৯, ২০:৩৭

মাসুদ আলম : গাজীপুর চান্দনা চৌরাস্তা রহমান শপিং মহলের সামনে থেকে সংঘবদ্ধ ডাকাত দলের ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১। বৃহস্পতিবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ৭ জনকে গ্রেফতার করে। এরা হলেন- আরমান বাবু, ইদুল রহমান, মো. রিফাত হোসেন, রিয়াজ হোসেন, আব্দুল আলী ইশান, তারিফ হোসেন ও সোহেল রানা।

তাদের কাছ থেকে রাম-দা, টি চাপাতি, ছুরি, চাকু, নগদ ৩শ টাকা ও ৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। একে অপরের যোগসাজশে দীর্ঘদিন ধরে গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ডাকাতি করে আসছে। পথচারী নারীদের গণধর্ষণও করে। তাদের বিরুদ্ধে বাসন থানায় একটি মামলা করা হয়েছে।