#305F00 Ekushe Journal | খেলাফত মজলিস লুটন শাখার তারবিয়াতী সভা অনুষ্ঠিত

খেলাফত মজলিস লুটন শাখার তারবিয়াতী সভা অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২১ ২০১৯, ০২:২০

একুশে জার্নাল লুটন: গতকাল ২০ জানুয়ারি রোজ রবিবার রাত ৮:০০ টায় খেলাফত মজলিস লুটন শাখার তারবিয়াতী মজলিস স্থানীয় কেনিংটনরোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মুফতি মাসরুর আহমদ বুরহানের সভাপতিত্বে ও শাখা সেক্রেটারী মাওঃ মোহাম্মদ উবায়দুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত তারবিয়্যাতি মজলিসের শুরুতে কোরআনে পাক থেকে তিলাওয়াত করেন শাখার সহ বায়তুলমাল সম্পাদক ক্বারী অাহমদ হুসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও খেলাফত মজলিস ইউরোপের সভাপতি অধ্যাপক আব্দুল কাদির সালেহ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হক্ব। সভায় দারসে ক্বোরআন পাঠ করেন শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক অাব্দুল কাদির সালেহ বলেন ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জ্ঞানার্জন ও চরিত্র গঠনের মাধ্যমে নিজেকে ইসলাহ করতে হবে, তা নাহলে সমাজ বিপ্লব সম্ভব হবেনা। কোরআন-হাদীসে বর্ণিত মু’মিনের গুণাবলী চর্চার মাধ্যমে আত্মশোধন করে প্রত্যেক কর্মীকে আদর্শ কর্মী হতে হবে।
সভায় আরো বক্তব্য রাখেন খেলাফত মজলিস যুক্তরাজ্যের সহ-সভাপতি মাওলানা জি,এম, ফরহাদ, ও যুক্তরাজ্য শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা তায়ীদুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন লুটন শাখার বায়তুল সম্পাদক জাহেদ অাহমদ, সাংগঠনিক সম্পাদক মিফতাহুর রহমান, সহ-বায়তুলমাল সম্পাদক ক্বারী আহমদ হুসাইন, প্রমুখ।