#305F00 Ekushe Journal | খেলাফত মজলিস কাতার শাখার নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

খেলাফত মজলিস কাতার শাখার নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ১৬ ২০১৯, ০৩:৩১

একুশে জার্নাল ডেস্ক: গতকাল ১৪/0৬/২০১৯ ইং শুক্রবার কাতারের আইন খালেদ মসজিদে খেলাফত মজলিসের এক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিস কাতার শাখার সভাপতি হা: মাও: আব্দুল হাসিব চৌধুরী।
সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা তাজ উদ্দীন আহমাদ
সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন;
চট্টগ্রাম উত্তর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি হজরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব
সংগঠনের সহ-সভাপতি হাঃ মাওলানা জালালুদ্দিন, সহ-সভাপতি হা.মাওলানা সুলতান লতিফ, সহ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আখতার হোসেন, সহ সাংগঠনিক সম্পদক মাওলানা জাহিদুল ইসলাম প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল হক পাঠাগার সম্পাদক মাওলানা হাফিজুর রহমান মাওলানা খালেদ মাসুদ শরীফ।