#305F00 Ekushe Journal | খালেদা জিয়ার সাজা বাড়াতে দুদকের আপিল

খালেদা জিয়ার সাজা বাড়াতে দুদকের আপিল

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২৫ ২০১৮, ০৬:০৭

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া বিচারিক আদালতের পাঁচ বছরের সাজা বাড়াতে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার সকালে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দুদক আইনজীবী খুরশীদ আলম খান।

তিনি বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বয়স, শারীরিক অবস্থা এবং সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় খালেদা জিয়াকে বিচারিক আদালত কম সাজা দিয়েছেন। এ রায়ের বিরুদ্ধে দুদক সংক্ষুব্ধ। তাই এ মামলায় সাজা বৃদ্ধি চেয়ে আপিলের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে এফিডেবিট করা শেষ হয়েছে। আগামী মঙ্গলবার আবেদনটি সম্পর্কে সংশ্লিষ্ট কোর্টকে জানানো হবে।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই তাকে ওই দিন বিকালে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি এখন সেখানেই আছেন।