#305F00 Ekushe Journal | খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা চলছে : সেলিমা রহমান

খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা চলছে : সেলিমা রহমান

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ১৮ ২০১৯, ২২:৩৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটকিয়ে রেখেছে সরকার। তাকে জামিন দেয়া হচ্ছে না। আমরা আশঙ্কা করছি, দেশনেত্রীকে ধীরে ধীরে হত্যা করার পরিকল্পনা চলছে।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সংগ্রামী দলের উদ্যোগে খালেদা জিয়া ও ছাত্রদলের ইসহাক সরকারের মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন।

সেলিমা রহমান বলেন, ‘তিনি (খালেদা জিয়া) অত্যন্ত অসুস্থ, তার কোনো সুচিকিৎসা হচ্ছে না। তাকে বের হতে সরকার বাধা দিচ্ছে। কারণ দেশনেত্রীকে এই সরকার ভয় পায়। তারা জানে দেশনেত্রী বের হলে তাদের অবৈধ ক্ষমতার মসনদ কেঁপে উঠবে। এই সিংহাসন আর ধরে রাখতে পারবে না।’

সংগঠনের সভানেত্রী অর্পনা রায়ের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা তৈমুর আলম খন্দকার, শিরিন সুলতানা, শহিদুল ইসলাম বাবুল, ফরিদা ইয়াসমীন প্রমুখ।

একুশে জার্নাল/ইএম/১৮-১২