#305F00 Ekushe Journal | খাগড়াছড়িতে জুনাব আলী ফাউন্ডেশনের অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

খাগড়াছড়িতে জুনাব আলী ফাউন্ডেশনের অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ০৯ ২০১৮, ১৩:৫০

গত(৭ ডিসেম্বর)শুক্রবার, খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের ঝর্না টিলা আদর্শ গ্রামে জুনাব আলী ফাউন্ডেশন কর্তৃক অর্ধশত গরীব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়

এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী পার্বত্য এলাকার কৃতি সন্তান জনাব এড. এয়াকুব আলী চৌধুরী,উপস্থিত ছিলেন ঝর্না টিলা ক্যাম্প কমান্ডর নায়ক সুবেদার জনাব মোঃ হাফিজুর রহমান,পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উপদেষ্টা জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি জনাব মোঃ ইব্রাহীম মনির,পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, জুনাব আলী ফাউন্ডেশনের কোষধক্ষ মোঃ ছাদেকুর রহমান, খাগড়াছড়ি জজ কোর্টের আইনজীবি মোঃ শাহীন হোসেন।

খাগড়াছড়ি জেলা শ্রমিক নেতা জনাব মোঃআবদুল মান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ সহিদুল ইসলাম। কবির আহমদ,রফিকুলসহ স্থানিয় গণ্যমান্য ও বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ।