#305F00 Ekushe Journal | কোটা আন্দোলনে ঢাবি শিক্ষক সমিতির সমর্থন

কোটা আন্দোলনে ঢাবি শিক্ষক সমিতির সমর্থন

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১১ ২০১৮, ০৭:০২

একুশে জার্নাল: চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি পূর্ণ সমর্থন জানিয়েছে।
আজ (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল প্যাডে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সমর্থন জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়-

শিক্ষার্থীদের কোটা সংস্কারের যৌক্তিক দাবীর প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি। শিক্ষক সমিতি মনে করে, এই কোটা সংস্কার এখন যুগের চাহিদা। সে অনুযায়ী কোটা সংস্কার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের সুস্পষ্ট সিদ্বান্ত দ্রুততম সময়ে ঘোষনা করার জন্য আমরা আহবান করছি।

শিক্ষার্থীদের নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালীন কোনোরূপ পুলিশি ব্যবস্থা গ্রহন থেকে বিরত থাকার জন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমরা আহবান জানাই।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছে।
বার্তা প্রেরক:
অধ্যাপক শিবলী রুবাইতুল ইসলাম,
সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

অধ্যাপক এ এস এম মকসুদ কামাল
সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

কোটা আআন্দোলনে ঢাবি শিক্ষক সমিতির সমর্থন ব্যক্ত।