#305F00 Ekushe Journal | কাদিয়ানি ইজতেমা বন্ধের দাবিতে পল্টনে বিক্ষোভ মিছিল

কাদিয়ানি ইজতেমা বন্ধের দাবিতে পল্টনে বিক্ষোভ মিছিল

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ০৮ ২০১৯, ১২:১১

পঞ্চগড়ে কাদিয়ানিদের কথিত ইজতেমা বন্ধের দাবিতে আজ ঢাকার পল্টনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদ বাংলাদেশ।

আজ শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বাদ জুমা মিছিলটি জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিলটি শুরু হয়ে আবার প্রেস এসে শেষ হয়।

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের সহ-সভাপতি ও জামিয়া হালিমিয়া মধুপুরের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবদুল হামিদ প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন।

সভায় বক্তারা আগামী ২২, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাত নামধারী কাদিয়ানি অমুসলিমদের কথিত জাতীয় ইজতেমা বন্ধের দাবি জানান। সাথে সাথে তারা পঞ্চগড়ে আজ মুসলিম জনসাধারণ ও উলামায়ে কেরামের নেতৃত্বাধীন প্রতিবাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

তারা বলেন, অমুসলিম কাদিয়ানী সম্প্রদায় দীর্ঘদিন যাবত এদশের ধর্মপ্রাণ নিরীহ মুসলমানদের ধর্মান্তরিত করছে। জাতীয় ইজতেমার নামে পঞ্চগড়ে মানুষকে বিভ্রান্ত করার মহা আয়োজন করেছে বলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। আমরা সরল মুসলিমদের ঈমানহারা করার এই আয়োজন বন্ধের দাবি জানাচ্ছি।

বক্তারা পঞ্চগড়ের উলামায়ে কেরামের সঙ্গে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের অশোভন আচরণ ও কাদিয়ানিদের পক্ষপাতের প্রতিবাদ জানিয়ে বলেন, দেশের একজন দায়িত্বশীল রাজনীতিক হয়ে তিনি উলামায়ে কেরামের সঙ্গে যে আচরণ করেছেন তা অত্যন্ত লজ্জাজনক।