#305F00 Ekushe Journal | লন্ডন টাওয়ার হ্যামলেটের সাবেক স্পীকার আয়াস মিয়ার সিলেট মডেল মাদরাসা পরিদর্শন

লন্ডন টাওয়ার হ্যামলেটের সাবেক স্পীকার আয়াস মিয়ার সিলেট মডেল মাদরাসা পরিদর্শন

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ২৯ ২০১৯, ২৩:১৯

লন্ডন টাওয়ার হ্যামলেটের সাবেক স্পীকার,কাউন্সিলর জনাব আলহাজ্ব আয়াস মিয়া আজ ২৯/১২/২০১৯ইংরেজি রোজ রবিবার বাদ আসর সিলেট মডেল মাদরাসা ভিজিট করেন। মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা জাকারিয়া আল হাসানের নেতৃত্বে শিক্ষকদের একটি দল তাকে স্বাগত জানান। জনাব আলহাজ্ব আয়াস মিয়া প্রায় ঘন্টা খানেক মাদরাসা প্রিন্সিপাল ও শিক্ষকদের সাথে মাদরাসার শিক্ষা কারিকুলাম, পরিচালনা সহ বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।তিনি জেনারেল ও ইসলামিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে প্রতিষ্ঠিত যুগোপযোগী এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং সার্বিক সহযোগীতার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় অারো উপস্থিত ছিলেন জনাব নাজিফুল হক,ইয়াহইয়া আল মামুন, আজাদ রহমান, জুনাইদ আহমদ প্রমখ!