#305F00 Ekushe Journal | কলমাকান্দায় ‘করোনার ওষুধ’ বিক্রি করায় যুবককে এক মাসের কারাদণ্ড

কলমাকান্দায় ‘করোনার ওষুধ’ বিক্রি করায় যুবককে এক মাসের কারাদণ্ড

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০৫ ২০২০, ১৯:০৫

নেত্রকোনার কলমাকান্দায় মানুষকে ধোঁকা দিয়ে করোনাভাইরাসের ওষুধ বিক্রি করার দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বাজারে করোনাভাইরাসের ওষুধ বিক্রি করার সময় উপজেলা নির্বাহী র্কমকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের আব্দুল গফুরের ছেলে মো. মাসুম বিল্লাহ (২৭)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, শনিবার দুপুরে উপজেলার গোবিন্দপুর বাজারে মাসুম বিল্লাহ নামে এক ব্যক্তি করোনাভাইরাসের ওষুধ বিক্রি করছিলেন বলে স্থানীয় লোকজন জানান। পরে কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করীমকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ওই ব্যক্তি লিফলেট এর মাধ্যমে প্রচারণা চালানোসহ করোনাভাইরাসের ওষুধ বিক্রি করছিলেন।