#305F00 Ekushe Journal | করোনা; সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান

করোনা; সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ১৯ ২০২০, ২২:৪২

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

করোনায় আক্রান্ত মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিগত ২৯ এপ্রিল রিপোর্টে তার করোনা পজিটিভ আসলে ২৯ তারিখ থেকেই তাকে আইসলোশনে রাখা হয়। উনার পরপর দুইবার ফলোআপ রিপোর্টে নেগেটিভ আসে। আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও ডাঃ এএইচএম ইশতিয়াক মামুন মহোদয় উনাকে ছাড়পত্র প্রদান করেন ।

ছাড়পত্র প্রদানকালে উপস্থিত ছিলেন অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাদিরুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার, ডাঃ রুজি আফরোজ মেডিকেল অফিসার, মনি বেগম, রোহিলা আক্তার , সিনিয়র স্টাফ নার্স ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা -কর্মচারীবৃন্দ।