#305F00 Ekushe Journal | করোনা উপসর্গ নিয়ে এমপি মোকাব্বির খান সিএমএইচে ভর্তি

করোনা উপসর্গ নিয়ে এমপি মোকাব্বির খান সিএমএইচে ভর্তি

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ১৫ ২০২০, ২৩:৫৯

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: করোনার উপসর্গ নিয়ে সিলেট -২ (ওসমানীনগর ও বিশ্বনাথ) আসনের গণফোরামের সাংসদ মোকাব্বির খান ঢাকার সিএমএইচে ভর্তি হয়েছেন। সোমবার (১৫ জুন) দুপুরে তিনি সিএমএইচে ভর্তি হন।

তাঁর ব্যাক্তিগত সহকারী কয়েছ মিয়া জানান, জাতীয় সংসদ অধিবেশনে সোমবার মোকাব্বির খানের বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু শ্বাসকষ্ট অনুভব করায় তিনি দুপুরে সিএমএইচে ভর্তি হয়েছেন। তাঁর করোনাভাইরাস পজেটিভ কিনা তা জানার জন্য নমুনা নেওয়া হয়েছে।