#305F00 Ekushe Journal | করোনায় মৃতদের জানাজা ও দাফন সম্পন্ন করতে মৌলভীবাজারে তরুণ আলেমদের ২টি টিম প্রস্তুত

করোনায় মৃতদের জানাজা ও দাফন সম্পন্ন করতে মৌলভীবাজারে তরুণ আলেমদের ২টি টিম প্রস্তুত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১১ ২০২০, ১৫:৩০

অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের দাফন নিয়ে অনেক হৃদয়বিদারক ঘটনার অবতারণা হয়েছে। করোনায় মৃত ভেবে রাস্তায় পড়ে থাকা লাশের কাছে ঘেঁষছে না কেউ। এরই মধ্যে করোনা আক্রান্তদের জানাজা ও দাফন সঠিক ইসলামী নিয়মে সম্পন্ন করতে

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তরুণ কওমি আলেমরা এগিয়ে এসেছেন। পিছিয়ে নেই মৌলভীবাজার জেলার তরুণ আলেমরাও।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের জানাজা ও দাফন সঠিক ইসলামী নিয়মে সম্পন্ন করতে মৌলভীবাজারের তরুণ আলেমদের ২টি টিম

প্রস্তুত রয়েছেন। মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সিনিয়র সহ-সভাপতি তরুণ আলেম মাওলানা এহসানুল হক জাকারিয়ার তত্ত্বাবধানে

১৯ জনের একটি টিম প্রস্তুত রয়েছে। মাওলানা এহসান জাকারিয়া বলেন-করোনা আক্রান্ত কোনো রোগী মারা গেলে তাদের জানাজা-দাফনের প্রয়োজন হলে ০১৭২৮১৯০০৯৯ নম্বরে ফোন দিলেই আমরা সেখানে পৌঁছে যাব। তার নামাজে জানাজা ও দাফন কার্যক্রম সম্পন্ন করবো।

অপরদিকে মসজিদে বিলাল (রা.) বিটিসিএল জামে মসজিদ মৌলভীবাজার এর ইমাম ও খতিব মাওলানা মঈনুদ্দীন এর নেতৃত্বে মৌলভীবাজারে ২১ জন তরুণ আলেমদের একটি টিম গঠন করা হয়েছে।

মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সহ-সভাপতি মাওলানা এহসানুল হক জাকারিয়া একুশে জার্নালকে জানান-করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার নিকটাত্মীয়দেরও পাশে না পাওয়ার ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে সিদ্ধান্ত নিয়েছি আমাদের তরুণ আলেমদের টিমকে খবর দিলে আমরা সে লাশ দাফনের ব্যবস্থা করবো। ধর্মীয় বিধান অনুসারে জানাজা সম্পন্ন করে দাফন করতে আমরা প্রস্তুত। নিজেরাই লাশ বহন করব। এ বিষয়ে আমরা ইতোমধ্যে মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহমদসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সাথে যোগাযোগ করেছি। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তাওহিদুল ইসলামের সাথেও আমরা কথা বলেছি। তাঁরা সবাই আমাদের পরামর্শ দিয়েছেন। প্রয়োজনীয় উপকরণসহ নিরাপত্তার ব্যবস্থাও নিয়েছি আমরা। মহিলাদের লাশ ধোয়ার মহিলাদেরও একটি টিম রয়েছে বলে জানান টিম প্রধান এহসান জাকারিয়া।

ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার এ টিমে মৌলভীবাজার জেলার তরুণ আলেমসহ মোট ২০জন তরুণ রয়েছেন। এ টিমের সদস্যরা হলেন মাওলানা এহসান জাকারিয়া (টিম প্রধান), অ্যাডভোকেট ফজলে এলাহি সেলিম, শায়খুল ইসলাম সৌরভ, মাওলানা মু’তাসিম বিল্লাহ জালালী, মাওলানা নইমাদ উদ্দিন, সাব্বির আহমদ, শাহিন আহমেদ, মাওলানা আব্দুর রহীম নোমানী, মাওলানা মনসুর আহমদ, হিফজুর রহমান, রাশেদ বিন শফিক, মাওলানা আনিসুর রহমান হাফেজ আমিনুল ইসলাম, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা মাসুম আহমদ, হাফেজ মাওলানা মোবাশ্বীর আলী, হাফেজ হেলালুর রহমান, আব্দুস সামাদ, মাওলানা মঈনুল ইসলাম।

বিটিসিএল জামে মসজিদ মৌলভীবাজার এর ইমাম ও খতিব মাওলানা মঈনুদ্দীন এর নেতৃত্বে মৌলভীবাজারে ২১ জন তরুণ আলেমদের টিমের সদস্যরা হলেন: মাওলানা মুহাম্মদ জিয়া উদ্দীন ইউসুফ, হাফিজ আব্দুল মুকিত, মাওলানা আব্দুল মতিন, হাফিজ মাওলানা মিসবাহ উদ্দীন যুবায়ের, মাওলানা ওবায়দুল জালাল বখতিয়ার, হাফিজ মাওলানা সৈয়দ ইমরান, মাওলানা নোমান আহমদ, হাফিজ মাওলানা আজফার খাঁন, মাওলানা মুদ্দাসিসর আহমদ, মাওলানা আব্দুল ফাত্তাহ চৌধুরী, মাওলানা জুনায়েদ আহমদ, মাওলানা আনোয়ার হুসাইন, মাওলানা শাকের আহমদ রাফি, হাফিজ তাওহিদুল ইসলাম, মাওলানা আব্দুল আলিম, মাওলানা জাহিদ আহমদ জিয়া, মাওলানা মনিরুল ইসলাম জহির, হাফিজ আব্দুল আহাদ, হাফিজ মুহিবুর রহমান রাফে, হাফিজ আব্দুল হামিদ মাহফুজ, হাফিজ আব্দুল আজিজ ইমরান, মাওলানা আহমদ যুবায়ের জুয়েল। এটিমের সমন্বকারী নুরুল কুরআন মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জিয়া উদ্দিন ইউসুফ জানান-আমরা ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি নিয়েছি।

বলেন-করোনা আক্রান্ত কোনো রোগী মারা গেলে তাদের জানাজা-দাফনের প্রয়োজন হলে 01712353350 এবং 01716969999 নম্বরে ফোন দিলেই আমরা সেখানে পৌঁছে যাব। তার নামাজে জানাজা ও দাফন কার্যক্রম সম্পন্ন করবো।