#305F00 Ekushe Journal | করোনায় আক্রান্ত পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

করোনায় আক্রান্ত পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ০২ ২০২০, ২১:২৪

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ।

তিনি বলেন, স্যার পুরোপুরি সুস্থ রয়েছেন। কয়েকদিন আগে জাতীয় সংসদের পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে স্যার সিএমএইচে ভর্তি আছেন। তিনি সেখানে কোয়ারেন্টিন করছেন।

বুধবার পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক হাসপাতালে ভর্তি হন বলে জানান জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ।