#305F00 Ekushe Journal | কবিতা “নারী”

কবিতা “নারী”

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১২ ২০১৯, ১৬:৫৩

নারী

কাজী তানভীর

নারী তুমি পর্দা কর
এটাই তোমার শান,
সদা তুমি পর্দা কর
পাবে হাজার মান।

নারী মোদের শ্রেষ্ঠ জাতি
নারী মায়ের জাত,
নারী দিলো হাজার জনম
জাগল হাজার রাত।

পর্দা কর সদা তুমি
নাজাত যেন হয়,
হাসলে তুমি, জ্বলবে বাতি
সারা জগতময়।

তোমায় যে- জন করবেবারণ
স্মরণ রাখো সব,
মহান, তুমি করো বিচার
তাদের যত-সব।