#305F00 Ekushe Journal | কওমী সিলেবাস ১৬ বছর করার প্রস্তাব, ফরিদাবাদে বেফাক শূরার বৈঠক অনুষ্ঠিত

কওমী সিলেবাস ১৬ বছর করার প্রস্তাব, ফরিদাবাদে বেফাক শূরার বৈঠক অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ২৭ ২০১৯, ২০:৪৪

কওমী মাদরাসার পাঠ্যক্রমকে মানসম্মত করার এজেন্ডা নিয়ে বৈঠক করেছে বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া ‘র মজলিসে শুরা।

শনিবার (২৭ জুলাই) সকাল ১০ টায় রাজধানীর জামিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া ‘র চেয়ারম্যান আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত বৈঠকে কওমি মাদরাসার পাঠ্যক্রমকে মানসম্মত করার লক্ষ্যে প্রস্তাবিত ‘১৬ বছরব্যাপী শিক্ষা সিলেবাস’ নিয়ে আলোচনা হয় বলে মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া মিডিয়াকে জানিয়েছেন।

তিনি বলেন, কওমি শিক্ষাব্যবস্থাকে সামঞ্জস্যপূর্ণ এবং ১৬ বছরব্যাপী শিক্ষাব্যবস্থা হিসেবে গড়ে তোলার ব্যাপারে বেফাকের পক্ষ থেকে প্রস্তাবিত পাঠ্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। শূরা কমিটির সকল সদস্যের হাতে প্রস্তাবিত সিলেবাসের কপি হস্তান্তর করা হয়েছে। তাঁরা এটির উপর গবেষণা করে পরবর্তী বৈঠকে এ ব্যাপারে তাদের মতামত তুলে ধরবেন।

অন্যান্যদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন আল্লামা আশরাফ আলী, মাওলানা আব্দুল কুদ্দুস, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা নূর হোসাইন কাসেমী, মুফতী মোহাম্মদ ওয়াক্কাস, সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, মুফতি জাফর আহমদ, মাওলানা মাহফুজুল হক, মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুসলেহুদ্দিন রাজু প্রমুখ।