#305F00 Ekushe Journal | ওমান নিজুয়া হাসপাতালে এক প্রবাসী ব্যবসায়ীর মৃত্যু

ওমান নিজুয়া হাসপাতালে এক প্রবাসী ব্যবসায়ীর মৃত্যু

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২০ ২০১৯, ১৯:৩০

ইবনে সালেহ, ওমান থেকেঃ আজ (২০ জুন বৃহস্পতিবার) ভোর ৪টার সময় সালতানাত ওমানের নিজুয়া হাসপাতালে এক প্রবাসী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

জানাযায়, ওমানের সামাঈল এলাকার টেইলারিং ব্যবসায়ী ফেনী জেলার বালিগাও ইউনিয়নের মধুয়াই গ্রামের আব্দুল হকের পুত্র মুহাম্মাদ নাসির (৩৬) ঈদুল ফিতরের পরের দিন ব্রেন স্ট্রোক করলে তাকে নিজুয়া হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ভর্তির পর থেকে নিবিড় পর্যবেক্ষণে থাকা নাসির আজ ভোর চারটার সময় তার মৃত্যু হয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

মরহুমের ভাগিনা মাওলানা মীর হোসেন মিরু জানান, ভাগ্য পরিবর্তনের অাশায় মৃত নাসির ২০০১ সালে ওমানে পাড়ি জমান। সদা হস্যজ্জ্বোল চেহেরার অধিকারী মুহাম্মদ নাসির অল্প সময়ের মধ্যে বোরকা এবং লেডিস টেইলারিং ব্যবসায় সবার নিকট পরিচিত হয়ে যায়। মৃত্যকালে সে তিন কন্যা সন্তান, স্ত্রী, মা বাবা, ভাই বোন এবং অনেক অাত্মীয় স্বজন রেখে যান।

বর্তমানে নাসিরের মরদেহো নিজুয়া হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে এবং দ্রুত লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানাযায়।